Showing posts with label Daily Life. Show all posts

ব্যাংকের অভিজ্ঞতা

গত পরশুদিন কাজে গুলশানের ৫টি ব্যাংকের ৭টি শাখায় গিয়েছিলাম। তার একটি অভিজ্ঞতা লিখছি।

[নাম উল্লেখ করছি না] একটি ব্যাংকের গুলশান শাখায় ঢুকতেই হেল্পডেস্কে এক তরুণী বসে আছে। আমাদের কথোপকথন -

আমিঃ আপনাদের শাখায় কি ইজিপি টেন্ডারের টাকা জমা নেয়া হয়?
[আমার কথা শেষ না হতেই] হেল্পডেস্কঃ না, আমাদের এখানে এসব নেয়া হয় না।
আমার মনে হলো উনি আমার কথা পরিষ্কার না শুনেই উত্তর দিয়েছেন।
আমিঃ আপনি কি কাইন্ডলি বলবেন, আমি কি জমা দিতে এসেছি, আর কি আপনাদের এখানে নেয়া হয় না।
হেল্পডেস্কঃ আপনি যা জমা দিতে চাইছেন, তা এখানে নেয়া হয় না।
আমিঃ আমি কি জমা দিতে চাইছি।
হেল্পডেস্কঃ আপনি আবার একি প্রস্ন করছেন।

উনি বলতে পারেননি আসলে আমি আমি কি জমা দিতে এসেছিলাম। যোগাযোগ (Communication) এর জন্য পরিষ্কার ভাবে বলা যেমন গুরুত্বপূর্ণ তেমনি শোনাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বলতে পছন্দ করি, শুনতে মনোযোগ দেই না

পরিষ্কার পরিচ্ছন্ন

আজকের মজার অভিজ্ঞতা। আজ এক পুরনো ক্লাইন্ট তাদের নতুন অফিসে দেখা করতে বলেন। আমি ঠিকানা খুজে, বিল্ডিংয়ের নিচে দারোয়ানকে বললাম, চারতলায় অমুক অফিসে যাবো। দারোয়ান আমাকে লিফট দেখিয়ে বলল, জুতা খুলে লিফটে উঠেন। আমি প্রথমে ভাবলাম ভুল শুনেছি, আবার জিজ্ঞেস করতেই জানতে পারলাম, পুরো বিল্ডিংয়ের কোন অফিস / বাসা/ ফ্ল্যাটে যেতে হলে জুতা বিল্ডিংয়ের নিচেই খুলতে হবে। জীবনে এই প্রথম বিল্ডিংয়ের নিচ থেকে খালি পায়ে লিফটে উঠে চারতলায় ক্লাইন্টের অফিসে দেখা করলাম। সিঁড়ি / লিফট সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। আসলেই পরিচ্ছন্নতার শুরু নিজ থেকেই।